দূরদর্শী কবি অনেক আগেই সমগ্র বাঙালি জাতিকেই সজাগ করেছিলেন -
বঙ্গমাতা -রবীন্দ্রনাথ ঠাকুর
পূণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে।
হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে
চিরশিশু করে আর রাখিয়ো না ধরে।
দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থান
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরে
বেঁধে বেঁধে রাখিয়ো না ভালোছেলে করে।
প্রাণ দিয়ে, দুঃখ স’য়ে, আপনার হাতে
সংগ্রাম করিতে দাও ভালোমন্দ-সাথে।
শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে
দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক’রে।
সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
আজকাল বাবা-মা 'রা যেহারে সন্তানদের পড়াশোনার দ্বায়িত্ব নিচ্ছেন ও সন্তানের সকাল সন্ধে আগলাচ্ছেন, তাতে দুধে-ভাতে পুষ্ট খোকারা তো বিনা হাত ধরে বড়ো হয়ে হাঁটতে পারবে না। অনেক জ্ঞান অর্জন করেও তো লেখাপড়ায় অগা মার্কা অবাঙালী ব্যাবসায়ীর চরণসেবা। আই এ এস হলে লালুর ছেলের মতো মনিব জুটবে। বাঙালির প্রথম যেটা দরকার ঝুঁকি নেবার সাহস।

No comments:
Post a Comment